রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ডেঙ্গু ঠেকাতে বাঞ্ছারামপুর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান

ঞ্ছারামপুর পৌরসভা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।রবিবার ১৩ সেপ্টেম্বর পৌরসভার দুর্গারামপুর ব্রিজসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের আওতায় সড়কের পাশে জমে থাকা আগাছা ও ঝোপঝাড় পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার প্রজননস্থল তৈরি হতে পারে এমন স্থানগুলো চিহ্নিত করে সেগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।অভিযান চলাকালে সহকারী কমিশনার ভূমি ও বাঞ্ছারামপুর পৌরসভার প্রশাসকসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। তারা পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে তদারকি করেন।পৌরসভা কর্তৃপক্ষ বলছে ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়। এডিস মশার বিস্তার রোধে নাগরিকদেরও নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে।বিশেষ করে বাড়ির আঙিনা রাস্তার পাশ এবং আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখতে হবে। 

আড়ও পড়ুন,মায়ের সম্পত্তি না পেয়ে দাদা-দাদিকে মারধর করে ঘরে আগুন দেওয়ার অভিযোগ

কোথাও পানি জমে থাকলে তা দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি অপ্রয়োজনীয় কোনো পাত্রে যাতে পানি জমে না থাকে সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।কারণ জমে থাকা স্বচ্ছ পানিই এডিস মশার প্রজননের অন্যতম অনুকূল পরিবেশ তৈরি করতে পারে। তাই বাড়ি কিংবা কর্মস্থলের আশপাশে পরিচ্ছন্নতা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের নিয়মিতভাবে সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করতে হবে।বাঞ্ছারামপুর পৌরসভার এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় পরিবেশ পরিষ্কার করা হয়েছে অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির বার্তাও দেওয়া হয়েছে।পৌরসভা কর্তৃপক্ষের প্রত্যাশা নাগরিকদের সম্মিলিত সহযোগিতায় এডিস মশার বিস্তার রোধ করে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব হবে।

বিষয় : ডেঙ্গু অভিযান পৌরসভায়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু ঠেকাতে বাঞ্ছারামপুর পৌরসভায় পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x