রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ব্যালন ডি’অর নিয়ে ইয়ামাল এমবাপ্পের লড়াই

ব্যালন ইয়ামাল

ব্যালন ডি’অর ট্রফি নিয়ে আবারও শুরু হয়েছে দুই তারকার লড়াই। মেসি-রোনালদোর স্বর্ণযুগের পর এবার ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কারের অন্যতম দাবিদার হিসেবে সামনে এসেছেন লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপ্পে।২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত ব্যালন ডি’অরে একচ্ছত্র আধিপত্য ছিল লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর। এবার তাঁদের জায়গায় নতুন প্রজন্মের দুই তারকাকে ঘিরে তৈরি হয়েছে একই ধরনের উত্তেজনা।গত সপ্তাহে ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর থেকেই শুরু হয়েছে কে এই পুরস্কার জিতবেন তা নিয়ে আলোচনা। তালিকায় ইয়ামাল ও এমবাপ্পের পাশাপাশি রয়েছেন হ্যারি কেইনসহ আরও কয়েকজন তারকা।নিজের দাবির কথা সবার আগে জানিয়েছেন এমবাপ্পে। তাঁর মতে ব্যালন ডি’অর জয়ের জন্য এটি তাঁর দারুণ একটি বছর। বিশ্বকাপে নিজের পারফরম্যান্স ও অর্জনের কথাও সামনে এনেছেন ফরাসি তারকা।তবে পিছিয়ে নেই বার্সেলোনার স্প্যানিশ তারকা লামিনে ইয়ামালও। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন বিশ্বের সেরা দুই খেলোয়াড়ের একজন তিনি এবং এমবাপ্পে। 

আড়ও পড়ুন,সেঞ্চুরি নেই তবু ২ হাজার ৪৬০ রান নতুন বিশ্বরেকর্ড

নিজের অর্জনের ভিত্তিতে এবারের ব্যালন ডি’অর তাঁরই প্রাপ্য বলেও মনে করেন ইয়ামাল।ইয়ামালের দাবির পেছনেও রয়েছে শক্ত যুক্তি। বার্সেলোনার হয়ে গত মৌসুমে ৪৫ ম্যাচে ২৪ গোল করার পাশাপাশি ১৮টি গোলে সহায়তা করেছেন এই তরুণ উইঙ্গার। দলকে লা লিগা জিততেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।অন্যদিকে এমবাপ্পে রিয়াল মাদ্রিদের হয়ে মৌসুমে করেছেন ৪২ গোল। বিশ্বকাপেও দুর্দান্ত ছিলেন ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ২২ গোল নিয়ে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি। তবে রিয়াল মাদ্রিদ বড় কোনো শিরোপা জিততে পারেনি।এর বাইরে শক্তিশালী দাবিদার হিসেবে আছেন গতবারের বিজয়ী উসমান দেম্বেলে এবং বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন। বুন্দেসলিগায় ৩১ ম্যাচে ৩৬ গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৪ গোল করেছেন কেইন।আগামী ২৬ অক্টোবর লন্ডনে ঘোষণা করা হবে এবারের ব্যালন ডি’অর জয়ীর নাম। আন্তর্জাতিক নির্বাচিত সাংবাদিকদের ভোটে নির্ধারিত হবে বিজয়ী।এখন প্রশ্ন একটাই—মেসি-রোনালদোর পর ব্যালন ডি’অরের রাজত্বে নতুন যুগের শুরুটা করবেন কে? ইয়ামাল নাকি এমবাপ্পে?

বিষয় : লড়াই ইয়ামাল ব্যালন ডি’অর

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

ব্যালন ডি’অর নিয়ে ইয়ামাল এমবাপ্পের লড়াই

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x