রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

প্রীতি ম্যাচের আগে চমক: বাংলাদেশ মাঠে, চীন অনুপস্থিত

প্রীতি ম্যাচের আগে চমক

নির্ধারিত সময়ের আগেই প্রস্তুত নিগার সুলতানা জ্যোতির দল। কিন্তু প্রতিপক্ষ চীন? মাঠেই এল না! এশিয়ান গেমসের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরুর আগেই এমন অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চীনের অনুরোধে আয়োজন করা হয়েছিল একটি প্রীতি ম্যাচ। কিন্তু শেষ পর্যন্ত সেই ম্যাচে দেখা গেল না চীনের নারী ক্রিকেট দলকে।শনিবার সকাল ৯টায় ম্যাচ। তাই নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা আগেই মাঠে পৌঁছে যায় বাংলাদেশ দল।সকাল সাড়ে ৭টায় মাঠে গিয়ে অবশ্য শুরুতেই আসে অনিশ্চয়তার খবর। কিউরেটরের কাছ থেকে বাংলাদেশ জানতে পারে, ম্যাচটি নাও হতে পারে।কিছুক্ষণ পর নিশ্চিত হওয়া যায়—চীন দল মাঠে আসছে না।বাংলাদেশ নারী দলের ম্যানেজার ফাইয়াজ আহমেদ জানান, ম্যাচ না হওয়ায় পরদিনের সেমিফাইনালের প্রস্তুতিতেই মনোযোগ দিয়েছে দল।মূলত চীনের আগ্রহেই আয়োজন করা হয়েছিল এই প্রীতি ম্যাচ। বাংলাদেশের শেফ দ্য মিশন ইমরোজ আহমেদ জানান, অলিম্পিক কাউন্সিল অব এশিয়া—OCA বাংলাদেশকে চীনের সঙ্গে ম্যাচ খেলার অনুরোধ করেছিল।বিসিবির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশও তাতে সম্মতি দেয়। সবকিছু চূড়ান্ত হওয়ার পরও চীন মাঠে না আসায় বিষয়টি OCA-কে জানানো হয়েছে।চীনের পক্ষ থেকে ম্যাচে অনুপস্থিত থাকার কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আড়ও পড়ুন,দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ

তবে বাংলাদেশের শেফ দ্য মিশন ধারণা করছেন, আনুষ্ঠানিক ম্যাচ আয়োজন নিয়ে দুই পক্ষের যোগাযোগে কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। অবশ্য এটি এখনো নিশ্চিত নয়।এর আগে বৃষ্টির কারণে বাংলাদেশ ও চীনের নারী ক্রিকেট দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হয়নি। মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ায় ম্যাচটি পরিত্যক্ত হয় এবং আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়।এরপর চীনের সঙ্গে একটি প্রীতি ম্যাচ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু দ্বিতীয়বারও মুখোমুখি হওয়া হলো না দুই দলের।ফলে এশিয়ান গেমসের আনুষ্ঠানিক প্রতিযোগিতা শুরুর আগেই চীনের বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতায় যোগ হলো আরেকটি অদ্ভুত অধ্যায়।প্রতিপক্ষ না এলেও থেমে নেই বাংলাদেশ। সামনে সেমিফাইনাল—সেখানেই এখন পুরো মনোযোগ নিগার সুলতানা জ্যোতিদের।

বিষয় : চীন অনুপস্থিত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

প্রীতি ম্যাচের আগে চমক: বাংলাদেশ মাঠে, চীন অনুপস্থিত

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x