ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার এস সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে প্রীতি গ্রুপের কারখানায় আগুন লাগে।খবর পেয়ে ডিইপিজেড, কালিয়াকৈর ও জিরাবো ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ফায়ার সার্ভিস জানিয়েছে, বাইপাইল সড়কে তীব্র যানজট থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আগুন লাগার সময় কারখানার সামনে থাকা সিলিন্ডারবাহী একটি কাভার্ডভ্যানে একের পর এক বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আড়ও পড়ুন,পিরোজপুরে ডেঙ্গু ঠেকাতে খাল পরিষ্কার অভিযান
স্থানীয়দের দাবি, একটি সিলিন্ডার ছিটকে কারখানার পাশের একটি কাপড়ের দোকানে গিয়ে আঘাত করে। এতে জয়নাব বেগম নামে এক পথচারী ঘটনাস্থলেই নিহত হন।অগ্নিকাণ্ডে আহত হয়েছেন অন্তত ২৫ জন। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।আগুন লাগার সঠিক কারণ এখনো নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্তের পর অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মতামত