রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

পিরোজপুরে ডেঙ্গু ঠেকাতে খাল পরিষ্কার অভিযান

ডেঙ্গু ঠেকাতে খাল পরিষ্কার অভিযান

পিরোজপুরে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এবং মশার প্রজননস্থল ধ্বংস করতে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।রোববার দুপুরে পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুমারখালী কাজীবাড়ি খালে জমে থাকা দীর্ঘদিনের ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে পিরোজপুরেও পরিস্থিতি উদ্বেগজনক। তার দাবি, পিরোজপুর হাসপাতালে এরই মধ্যে তিন হাজারের বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাসেবা নিয়েছেন।তিনি বলেন, প্রাণঘাতী ডেঙ্গু থেকে মানুষকে রক্ষা করতে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও পৌর প্রশাসনের সমন্বয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে।অধ্যক্ষ আলমগীর হোসেন আরও বলেন, একসময় পুলিশ লাইন সড়কের এই খাল দিয়ে নিয়মিত নৌকা চলাচল করত। 

আড়ও পড়ুন,সোনারগাঁয়ে মেঘনায় গোসল করতে নেমে তিন স্কুলছাত্রের মৃত্যু

তবে দীর্ঘদিন পরিচর্যার অভাবে খালটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে।তার ভাষ্য অনুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কবরস্থানের সামনে থেকে পুলিশ লাইন পর্যন্ত খালের অংশ পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে।কর্মসূচিতে পিরোজপুর পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদুর রহমান মামুনসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিষয় : ডেঙ্গু অভিযান পরিষ্কার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পিরোজপুরে ডেঙ্গু ঠেকাতে খাল পরিষ্কার অভিযান

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x