সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি বাড়াতে নতুন উদ্যোগ

ব্যবসায়িক অগ্রগতি বাড়াতে নতুন উদ্যোগ

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সম্প্রতি ফরিদপুর জেলা সদরের এসডিসি টাওয়ার মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।সভায় ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি ঋণ বিতরণ বৃদ্ধি এবং শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।এ সময় ব্যবস্থাপনা পরিচালক গ্রাহকসেবার মানোন্নয়ন এবং ব্যাংকের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইনুদ্দিন মাসুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. মনিরুল হক।

আড়ও পড়ুন,ব্যাংকিং থেকে মোবাইল ফোন ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন

এতে ফরিদপুর বিভাগের আওতাধীন তিনটি জোনাল অফিসের জোনাল ম্যানেজার, ৩৫টি শাখার ব্যবস্থাপক এবং তিনটি উপ-শাখার ইনচার্জসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।সভায় বিভাগের সার্বিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি সিএমএসএমই ঋণ বিতরণ জোরদার, শ্রেণিকৃত ঋণ আদায় ত্বরান্বিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি ও তাদের অর্থায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।পাশাপাশি রূপালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে রূপালী ক্যাশ, রূপালী ই-ব্যাংকিং অ্যাপ, বাংলা কিউআর এবং সর্বজনীন পেনশন স্কিমের মতো আধুনিক সেবাগুলো গ্রাহকদের কাছে আরও সহজলভ্য ও জনপ্রিয় করার বিষয়ে আলোচনা করা হয়।

বিষয় : নতুন উদ্যোগ রূপালী ব্যাংক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

রূপালী ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতি বাড়াতে নতুন উদ্যোগ

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x