শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

শিশু নিখোঁজ ও হত্যায় উদ্বেগ, নিরাপত্তার বিকল্প খুঁজছেন

শিশু নিখোঁজ ও হত্যায় উদ্বেগ

বাইক কিংবা গাড়িতে নয়—এবার নিজের সন্তানকেও জিপিএস ট্র্যাকারে নজরদারির আওতায় রাখার কথা ভাবছেন অনেক অভিভাবক। সন্তান কোথায় যাচ্ছে, কোথায় আছে—সবসময় জানতে চান তাঁরা।কুমিল্লায় ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অভিভাবকদের এমন উদ্বেগ আরও স্পষ্ট হয়ে উঠেছে।সামাজিক যোগাযোগমাধ্যমের একটি গ্রুপে ইকবাল আহমেদের প্রশ্ন—বাইকে যেভাবে জিপিএস ট্র্যাকার লাগানো হয়, সেভাবে কি শিশুর শরীরেও কোনো ডিভাইস ব্যবহার করা যায়? হাতঘড়ি কিংবা অন্য কোনো উপায়ে?নিজের সাড়ে চার বছরের সন্তানকে নিয়ে আতঙ্কের কথা জানিয়েছেন এই বাবা। তাঁর পোস্টে অর্ধশতাধিক অভিভাবকও একই ধরনের উদ্বেগের কথা বলেছেন।কেউ বলেছেন স্মার্টওয়াচ ব্যবহারের কথা। কেউ আবার স্কুলের পোশাক, ব্যাগ কিংবা জুতায় আলাদা ট্র্যাকার রাখার পরামর্শ দিয়েছেন।তবে প্রশ্ন উঠছে—প্রযুক্তিনির্ভর নজরদারি কি শিশুর নিরাপত্তার স্থায়ী সমাধান?আমি চাই, 

আড়ও পড়ুন,জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল 

নিরাপত্তা থাকুক। সরকার যেন সেটা নিশ্চিত করে। মা–বাবা খেয়াল রাখবে, মা–বাবা দায়িত্ব নেবে, এটা বললে তো হবে না।”অভিভাবকদের এই উদ্বেগের পেছনে রয়েছে সাম্প্রতিক একাধিক শিশু নিখোঁজ ও হত্যার ঘটনা।কুমিল্লারকোটবাড়ি থেকে নিখোঁজ হওয়ার পর ১৩ বছর বয়সী অপ্রতিমের মরদেহ উদ্ধার হয় লালমাই পাহাড়ের জঙ্গল থেকে।পুলিশের ভাষ্য, আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে পরিকল্পিতভাবে নির্জন এলাকায় নেওয়া হয়েছিল। বাধা দিলে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয়। পরে মৃত্যু নিশ্চিত হলে ফোনটি নিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা।“পরিবার কতখানি নিরাপত্তা দিতে পারে, সে প্রশ্নও আসে। পরিবারের ওপর দায়িত্ব চাপালে কিংবা ঘটনা ঘটার পর পরিবারের ওপর দায় চাপালে চলবে না।”অভিভাবকদের প্রশ্ন তাই শুধু জিপিএস ট্র্যাকার নিয়ে নয়—শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের দায়িত্ব কীভাবে আরও কার্যকর করা যায়, এখন সেই প্রশ্নই সামনে।

বিষয় : শিশু অভিভাবক

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

শিশু নিখোঁজ ও হত্যায় উদ্বেগ, নিরাপত্তার বিকল্প খুঁজছেন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x