মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় দেশে ডিজেলসহ চার ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।রোববার ২০ সেপ্টেম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকায়। অকটেনের দাম নির্ধারণ করা হয়েছে ১৬৫ টাকা। পেট্রোলের নতুন দাম ১৬০ টাকা এবং কেরোসিন বিক্রি হবে ১৫৫ টাকা লিটারে।এর আগে প্রতি লিটার ডিজেল ১১৫ টাকা অকটেন ১৪৫ টাকা পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।
আড়ও পড়ুন,আশুলিয়ায় পোশাক কারখানায় ভয়াবহ আগুন নিহত ১ আহত ২৫
অর্থাৎ আগের দামের তুলনায় চার ধরনের জ্বালানি তেলের প্রতিটির দামই লিটারে ২০ টাকা করে বেড়েছে।সরকারের পক্ষ থেকে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন বা ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর প্রভাব বিবেচনায় নিয়ে দেশে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।নতুন দাম কার্যকর হওয়ার পর পরিবহনসহ বিভিন্ন খাতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মতামত