শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

এশিয়ান গেমস শুরুর আগেই ছিটকে গেলেন সাইফউদ্দিন

সাইফউদ্দিন

এশিয়ান গেমসে মাঠে নামার আগমুহূর্তে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে, ডান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই অলরাউন্ডার। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করা হলে চোটটি নিশ্চিত হয়।এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলার সময়ও হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছিলেন সাইফউদ্দিন। দেশে ফেরার পর এশিয়ান গেমসকে সামনে রেখে অনুশীলনে সেই চোট আরও বেড়ে যায়। 

আড়ও পড়ুন,এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়

পরে এমআরআইয়ের মাধ্যমে তার চোটের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়।চোটের কারণে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে মাঠে নামা হচ্ছে না সাইফউদ্দিনের। তার ছিটকে যাওয়ার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে বিসিবি।সাইফউদ্দিনের পরিবর্তে অন্য একজন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান গেমস কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে তার জায়গায় নতুন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হবে।এশিয়ান গেমসের ঠিক আগে সাইফউদ্দিনের চোট বাংলাদেশের ক্রিকেট দলে নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে। এখন তার লক্ষ্য দ্রুত পুনর্বাসন শেষ করে মাঠে ফেরা।

বিষয় : এশিয়ান গেমস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমস শুরুর আগেই ছিটকে গেলেন সাইফউদ্দিন

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x