শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও হারের মুখ দেখেছে বাংলাদেশ। এগিয়ে থেকেও চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।রোববার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় চাইনিজ তাইপেকে। প্রথম কোয়ার্টারে ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।তবে পিছিয়ে পড়ে দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দারুণ পারফরম্যান্স দেখান বাংলাদেশের কনা আক্তার। পরপর দুটি গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।বিরতির পর ম্যাচে সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়ায় চাইনিজ তাইপে। তৃতীয় কোয়ার্টারের ৪৫ মিনিটে ইউ-চিউ ওয়াং গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান। এরপর শেষ কোয়ার্টারে জয়ের জন্য দুই দলই আক্রমণ চালাতে থাকে।আড়ও পড়ুন,ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইনম্যাচের শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ পায় চাইনিজ তাইপে। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ইউ-টিং হোয়াং। তার গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চাইনিজ তাইপে এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে।গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। পাঁচ ম্যাচে চারটি পরাজয় ও একটি ড্র নিয়ে গ্রুপে পঞ্চম অবস্থানে থেকে পর্ব শেষ করেছে বাংলাদেশ।এর আগে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের দল।গ্রুপ পর্বে বাংলাদেশের একমাত্র পয়েন্ট আসে কাজাখস্তানের বিপক্ষে। ওই ম্যাচে ৩-৩ গোলে ড্র করে বাংলাদেশ।অন্যদিকে পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে রয়েছে চীন। চাইনিজ তাইপের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেনি।

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর নাগোয়ার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।বাংলাদেশের হয়ে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম জোড়া গোল করেন। আরেকটি গোল করেন মাহবুব হোসেন। পুরো ম্যাচে বাংলাদেশ ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে। এতে শ্রীলঙ্কার রক্ষণভাগকে পুরো ম্যাচজুড়েই ব্যস্ত থাকতে হয়।শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল শোধ করেন। তবে বাংলাদেশের আক্রমণের সামনে সেই গোল ম্যাচের চিত্র বদলাতে পারেনি। শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।আড়ও পড়ুন,ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইনএর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে এশিয়ান গেমসের অভিযান শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছেও ৬-১ গোলে পরাজিত হয় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তাই গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন আরও দুটি ম্যাচ রয়েছে। ২৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে রোমান সরকারের দল।

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমস শুরুর আগেই ছিটকে গেলেন সাইফউদ্দিন

এশিয়ান গেমসে মাঠে নামার আগমুহূর্তে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে, ডান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই অলরাউন্ডার। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করা হলে চোটটি নিশ্চিত হয়।এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলার সময়ও হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছিলেন সাইফউদ্দিন। দেশে ফেরার পর এশিয়ান গেমসকে সামনে রেখে অনুশীলনে সেই চোট আরও বেড়ে যায়। আড়ও পড়ুন,এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়পরে এমআরআইয়ের মাধ্যমে তার চোটের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়।চোটের কারণে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে মাঠে নামা হচ্ছে না সাইফউদ্দিনের। তার ছিটকে যাওয়ার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে বিসিবি।সাইফউদ্দিনের পরিবর্তে অন্য একজন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান গেমস কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে তার জায়গায় নতুন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হবে।এশিয়ান গেমসের ঠিক আগে সাইফউদ্দিনের চোট বাংলাদেশের ক্রিকেট দলে নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে। এখন তার লক্ষ্য দ্রুত পুনর্বাসন শেষ করে মাঠে ফেরা।

এশিয়ান গেমস শুরুর আগেই ছিটকে গেলেন সাইফউদ্দিন

ড্র দিয়ে এশিয়ান গেমসের মিশন শেষ বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে নয় ড্র দিয়েই আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মিশন শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।ওসাকার নাগাই স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুনরা।শক্তির বিচারে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে গোল না খেলেও আক্রমণে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনি বাংলাদেশের মেয়েরা।ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে মিয়ানমার।তবুও গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ঘিরে বাংলাদেশের প্রত্যাশা ছিল কিছুটা বেশি। ম্যাচের আগে কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দার কথাতেও ছিল আত্মবিশ্বাসের ছাপ।শেষ পর্যন্ত অবশ্য জয় পাওয়া হয়নি। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।মিয়ানমারের বিপক্ষে এর আগে দুবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুই দলই পেয়েছিল একটি করে জয়। এবার তৃতীয় লড়াইয়ে যোগ হলো একটি ড্র।গ্রুপ পর্বে বাংলাদেশের শুরুটা হয়েছিল কঠিন প্রতিপক্ষের বিপক্ষে।প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হার ৬-০ গোলে।ফলে শেষ আটে যাওয়ার সরাসরি পথ আগেই বন্ধ হয়ে যায়।মিয়ানমারের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে গ্রুপে তৃতীয় হয়ে পরের পর্বে যাওয়ার ক্ষীণ একটি সম্ভাবনা ছিল। কিন্তু গোলশূন্য ড্রয়ে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়।মিয়ানমারের বিপক্ষে বল দখলে অবশ্য খুব একটা পিছিয়ে ছিল না বাংলাদেশ। প্রায় অর্ধেক সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে মেয়েরা।কিন্তু আক্রমণে ছিল ধারহীনতা।আড়ও পড়ুন,প্রীতি ম্যাচের আগে চমক: বাংলাদেশ মাঠে, চীন অনুপস্থিতপুরো ম্যাচে মিয়ানমারের গোলমুখে মাত্র তিনটি শট নিতে পেরেছে বাংলাদেশ। এর কোনোটিই ছিল না লক্ষ্যে।অন্যদিকে বাংলাদেশের গোলমুখে আটটি শট নেয় মিয়ানমার। এর মধ্যে দুটি ছিল লক্ষ্যে।সেই দুটি শটই দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা।তাই গোলশূন্য ড্রয়ের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি প্রতিপক্ষকে কোনো গোল করতে না দেওয়া।প্রথম দুই ম্যাচে যেখানে বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে সেখানে মিয়ানমারের বিপক্ষে রক্ষণভাগ ছিল অনেক বেশি সংগঠিত।এ নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলল বাংলাদেশ নারী ফুটবল দল।২০২৩ সালের আসরেও তিন ম্যাচ খেলে দুটি হার ও একটি ড্র ছিল বাংলাদেশের ফল। সেবার তিন ম্যাচে ১৫ গোল হজম করেছিল বাংলাদেশ।এবারও গ্রুপ পর্ব পেরোনো হয়নি। তবে মিয়ানমারের বিপক্ষে গোল না খেয়ে পয়েন্ট নিয়েই আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মিশন শেষ করল বাংলাদেশের মেয়েরা।

ড্র দিয়ে এশিয়ান গেমসের মিশন শেষ বাংলাদেশের মেয়েদের

এশিয়ান গেমসে নকভির হাত থেকে পদক নিতে হবে ভারতকে

এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপের পর চলতি বছরের নারী এশিয়া কাপেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। তবে জাপানে চলমান এশিয়ান গেমসে এমন পরিস্থিতি তৈরি হলে ভারতের সামনে নিয়মগতভাবে ভিন্ন বাস্তবতা তৈরি হতে পারে।এশিয়া কাপ আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি। অন্যদিকে এশিয়ান গেমস হচ্ছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার অধীনে আয়োজিত বহুজাতিক ক্রীড়া আসর। ওসিএর নিয়ম অনুযায়ী পদক বিতরণের দায়িত্ব সাধারণত ওসিএ সভাপতি পালন করেন। তিনি চাইলে কাউন্সিলের অন্য কোনো সদস্য বা প্রতিনিধিকে এ দায়িত্ব দিতে পারেন।ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে নকভিকে পদক বিতরণের দায়িত্ব না দেওয়ার জন্য ভারত আগাম ওসিএর কাছে অনুরোধ করতে পারবে না। নকভিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হলে ভারতীয় ক্রীড়াবিদদের সেই পদক বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে হবে—এমনটাই জানানো হয়েছে।নকভি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান।আড়ও পড়ুন,আফগানিস্তান টেস্টে নেই নাহিদ রানা ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেপাশাপাশি তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। এশিয়া কাপে তাঁর হাত থেকে ট্রফি নিতে ভারতীয় দলের অস্বীকৃতির পেছনে এই পরিচয়গুলোই আলোচনায় এসেছে। চলতি নারী এশিয়া কাপের ফাইনালেও নকভির উপস্থিতি ঘিরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।এবারের এশিয়ান গেমসে ভারতের নারী ও পুরুষ ক্রিকেট দল অংশ নিচ্ছে। ২০২২ সালের এশিয়ান গেমসে দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। ফলে এবারও ক্রিকেটে ভারতের পদকজয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তবে নকভি পদক বিতরণে থাকবেন কি না সে সিদ্ধান্ত ওসিএর আনুষ্ঠানিক দায়িত্ব বণ্টনের ওপর নির্ভর করবে।এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন আপাতত দলের মনোযোগ ম্যাচের দিকে। পদক বিতরণের পরিস্থিতি তৈরি হলে তখন সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এশিয়ান গেমসে নকভির হাত থেকে পদক নিতে হবে ভারতকে