শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ আটের লড়াইয়ে লিটন দাসের দল মুখোমুখি হবে মালয়েশিয়ার। বৃষ্টির কারণে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া।নিশিনে আজ মালয়েশিয়া ওমানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।এর ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে হংকং। আর এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।কোয়ার্টার ফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে শেষ আটে উঠেছে নেপাল ও আফগানিস্তান। এই গ্রুপে নেপাল ও জাপানের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে স্বাগতিক জাপানকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।গ্রুপের শীর্ষ দল নেপাল কোয়ার্টার ফাইনালে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান।আড়ও পড়ুন,আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে মঙ্গলবার বেলা ১১টায়। একই দিনে সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।বাংলাদেশ ও মালয়েশিয়া আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের হাই পারফরম্যান্স দলের বিপক্ষেও সিরিজ খেলেছে। এবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আবা

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

জাপানে চলমান আইচি-নাগোয়া এশিয়ান গেমসে হকিতে প্রথম জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ পুরুষ দল। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর নাগোয়ার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারেই আমিরুল ইসলামের গোলে এগিয়ে যায় দল। দ্বিতীয় কোয়ার্টারে আরও একটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বাংলাদেশ।বাংলাদেশের হয়ে আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম জোড়া গোল করেন। আরেকটি গোল করেন মাহবুব হোসেন। পুরো ম্যাচে বাংলাদেশ ১৫টিরও বেশি পেনাল্টি কর্নার আদায় করে। এতে শ্রীলঙ্কার রক্ষণভাগকে পুরো ম্যাচজুড়েই ব্যস্ত থাকতে হয়।শ্রীলঙ্কার হয়ে কুশল একটি গোল শোধ করেন। তবে বাংলাদেশের আক্রমণের সামনে সেই গোল ম্যাচের চিত্র বদলাতে পারেনি। শেষ পর্যন্ত ৫-১ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।আড়ও পড়ুন,ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইনএর আগে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরে এশিয়ান গেমসের অভিযান শুরু করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে স্বাগতিক জাপানের কাছেও ৬-১ গোলে পরাজিত হয় দলটি। শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় তাই গ্রুপ পর্বে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।গ্রুপ পর্বে বাংলাদেশের সামনে এখন আরও দুটি ম্যাচ রয়েছে। ২৬ সেপ্টেম্বর একই ভেন্যুতে ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর শক্তিশালী ভারতের মুখোমুখি হবে রোমান সরকারের দল।

শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম জয়

এশিয়ান গেমস শুরুর আগেই ছিটকে গেলেন সাইফউদ্দিন

এশিয়ান গেমসে মাঠে নামার আগমুহূর্তে চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।সোমবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি জানিয়েছে, ডান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এই অলরাউন্ডার। সুস্থ হয়ে মাঠে ফিরতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানান, ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করা হলে চোটটি নিশ্চিত হয়।এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচ খেলার সময়ও হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেছিলেন সাইফউদ্দিন। দেশে ফেরার পর এশিয়ান গেমসকে সামনে রেখে অনুশীলনে সেই চোট আরও বেড়ে যায়। আড়ও পড়ুন,এশিয়ান গেমসে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে বাংলাদেশের জয়পরে এমআরআইয়ের মাধ্যমে তার চোটের মাত্রা সম্পর্কে বিস্তারিত জানা যায়।চোটের কারণে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে মাঠে নামা হচ্ছে না সাইফউদ্দিনের। তার ছিটকে যাওয়ার বিষয়টি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে জানিয়েছে বিসিবি।সাইফউদ্দিনের পরিবর্তে অন্য একজন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য আবেদন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়ান গেমস কর্তৃপক্ষের অনুমোদন পাওয়া গেলে তার জায়গায় নতুন ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করা হবে।এশিয়ান গেমসের ঠিক আগে সাইফউদ্দিনের চোট বাংলাদেশের ক্রিকেট দলে নতুন করে দুশ্চিন্তা তৈরি করেছে। এখন তার লক্ষ্য দ্রুত পুনর্বাসন শেষ করে মাঠে ফেরা।

এশিয়ান গেমস শুরুর আগেই ছিটকে গেলেন সাইফউদ্দিন

ড্র দিয়ে এশিয়ান গেমসের মিশন শেষ বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে নয় ড্র দিয়েই আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মিশন শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।ওসাকার নাগাই স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুনরা।শক্তির বিচারে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে গোল না খেলেও আক্রমণে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনি বাংলাদেশের মেয়েরা।ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে মিয়ানমার।তবুও গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ঘিরে বাংলাদেশের প্রত্যাশা ছিল কিছুটা বেশি। ম্যাচের আগে কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দার কথাতেও ছিল আত্মবিশ্বাসের ছাপ।শেষ পর্যন্ত অবশ্য জয় পাওয়া হয়নি। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।মিয়ানমারের বিপক্ষে এর আগে দুবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুই দলই পেয়েছিল একটি করে জয়। এবার তৃতীয় লড়াইয়ে যোগ হলো একটি ড্র।গ্রুপ পর্বে বাংলাদেশের শুরুটা হয়েছিল কঠিন প্রতিপক্ষের বিপক্ষে।প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হার ৬-০ গোলে।ফলে শেষ আটে যাওয়ার সরাসরি পথ আগেই বন্ধ হয়ে যায়।মিয়ানমারের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে গ্রুপে তৃতীয় হয়ে পরের পর্বে যাওয়ার ক্ষীণ একটি সম্ভাবনা ছিল। কিন্তু গোলশূন্য ড্রয়ে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়।মিয়ানমারের বিপক্ষে বল দখলে অবশ্য খুব একটা পিছিয়ে ছিল না বাংলাদেশ। প্রায় অর্ধেক সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে মেয়েরা।কিন্তু আক্রমণে ছিল ধারহীনতা।আড়ও পড়ুন,প্রীতি ম্যাচের আগে চমক: বাংলাদেশ মাঠে, চীন অনুপস্থিতপুরো ম্যাচে মিয়ানমারের গোলমুখে মাত্র তিনটি শট নিতে পেরেছে বাংলাদেশ। এর কোনোটিই ছিল না লক্ষ্যে।অন্যদিকে বাংলাদেশের গোলমুখে আটটি শট নেয় মিয়ানমার। এর মধ্যে দুটি ছিল লক্ষ্যে।সেই দুটি শটই দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা।তাই গোলশূন্য ড্রয়ের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি প্রতিপক্ষকে কোনো গোল করতে না দেওয়া।প্রথম দুই ম্যাচে যেখানে বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে সেখানে মিয়ানমারের বিপক্ষে রক্ষণভাগ ছিল অনেক বেশি সংগঠিত।এ নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলল বাংলাদেশ নারী ফুটবল দল।২০২৩ সালের আসরেও তিন ম্যাচ খেলে দুটি হার ও একটি ড্র ছিল বাংলাদেশের ফল। সেবার তিন ম্যাচে ১৫ গোল হজম করেছিল বাংলাদেশ।এবারও গ্রুপ পর্ব পেরোনো হয়নি। তবে মিয়ানমারের বিপক্ষে গোল না খেয়ে পয়েন্ট নিয়েই আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মিশন শেষ করল বাংলাদেশের মেয়েরা।

ড্র দিয়ে এশিয়ান গেমসের মিশন শেষ বাংলাদেশের মেয়েদের

আবারও ভারত-ধাক্কা, এশিয়ান গেমসের ফাইনাল থেকে ছিটকে বাংলাদেশ

দশ দিনের ব্যবধান। ভেন্যু আলাদা, টুর্নামেন্টও আলাদা। কিন্তু প্রতিপক্ষ সেই ভারত—আর ফলও একই।দুবাইয়ের পর এবার জাপান। নারী এশিয়া কাপের সেমিফাইনালের পর এশিয়ান গেমসের শেষ চারের লড়াইয়েও ভারতের কাছে হেরে সোনার পদকের দৌড় থেকে ছিটকে গেছে বাংলাদেশ।কারোগি স্পোর্টস পার্কে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভারত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৯৫ রান।ভারতের ইনিংসের সবচেয়ে বড় নায়ক শেফালি বর্মা। মাত্র ৪৯ বলে শতরান পূর্ণ করেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ১০০ রানে অপরাজিত থাকেন তিনি।জবাবে ১৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে বাংলাদেশ। ব্যাটাররা ভারতের বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেননি।পুরো ২০ ওভারও খেলতে পারেনি নিগার সুলতানার দল।আড়ও পড়ুন,আফগানিস্তান টেস্টে নেই নাহিদ রানা ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ১৫ দশমিক ৪ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয় বাংলাদেশ।ফলে ভারতের কাছে ১১৪ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।দশ দিন আগে নারী এশিয়া কাপের সেমিফাইনালেও ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। তবে সেই ম্যাচে ১০৯ রান করেছিল নিগাররা। এবার স্কোর আরও কমে ঠেকেছে ৮১-তে।এদিকে দিনের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। পাকিস্তানের ১৭৭ রান ১৪ বল হাতে রেখেই পেরিয়ে যায় শ্রীলঙ্কা।ফলে ২২ সেপ্টেম্বর সোনার পদকের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।আর একই দিনে ব্রোঞ্জের পদকের জন্য মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।সোনার লড়াইয়ে জায়গা না হলেও ব্রোঞ্জ জিতে এশিয়ান গেমসের ক্রিকেট অভিযান শেষ করার সুযোগ এখনো রয়েছে নিগার সুলতানাদের সামনে।

আবারও ভারত-ধাক্কা, এশিয়ান গেমসের ফাইনাল থেকে ছিটকে বাংলাদেশ

এশিয়ান গেমসে নকভির হাত থেকে পদক নিতে হবে ভারতকে

এশিয়া কাপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। ২০২৫ সালের পুরুষদের এশিয়া কাপের পর চলতি বছরের নারী এশিয়া কাপেও একই ঘটনার পুনরাবৃত্তি হয়। তবে জাপানে চলমান এশিয়ান গেমসে এমন পরিস্থিতি তৈরি হলে ভারতের সামনে নিয়মগতভাবে ভিন্ন বাস্তবতা তৈরি হতে পারে।এশিয়া কাপ আয়োজন করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল বা এসিসি। অন্যদিকে এশিয়ান গেমস হচ্ছে অলিম্পিক কাউন্সিল অব এশিয়ার অধীনে আয়োজিত বহুজাতিক ক্রীড়া আসর। ওসিএর নিয়ম অনুযায়ী পদক বিতরণের দায়িত্ব সাধারণত ওসিএ সভাপতি পালন করেন। তিনি চাইলে কাউন্সিলের অন্য কোনো সদস্য বা প্রতিনিধিকে এ দায়িত্ব দিতে পারেন।ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে নকভিকে পদক বিতরণের দায়িত্ব না দেওয়ার জন্য ভারত আগাম ওসিএর কাছে অনুরোধ করতে পারবে না। নকভিকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হলে ভারতীয় ক্রীড়াবিদদের সেই পদক বিতরণী অনুষ্ঠানে অংশ নিতে হবে—এমনটাই জানানো হয়েছে।নকভি বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান।আড়ও পড়ুন,আফগানিস্তান টেস্টে নেই নাহিদ রানা ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেপাশাপাশি তিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান। এশিয়া কাপে তাঁর হাত থেকে ট্রফি নিতে ভারতীয় দলের অস্বীকৃতির পেছনে এই পরিচয়গুলোই আলোচনায় এসেছে। চলতি নারী এশিয়া কাপের ফাইনালেও নকভির উপস্থিতি ঘিরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে জটিলতা তৈরি হয়েছিল।এবারের এশিয়ান গেমসে ভারতের নারী ও পুরুষ ক্রিকেট দল অংশ নিচ্ছে। ২০২২ সালের এশিয়ান গেমসে দুই বিভাগেই সোনা জিতেছিল ভারত। ফলে এবারও ক্রিকেটে ভারতের পদকজয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা রয়েছে। তবে নকভি পদক বিতরণে থাকবেন কি না সে সিদ্ধান্ত ওসিএর আনুষ্ঠানিক দায়িত্ব বণ্টনের ওপর নির্ভর করবে।এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন আপাতত দলের মনোযোগ ম্যাচের দিকে। পদক বিতরণের পরিস্থিতি তৈরি হলে তখন সেটি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এশিয়ান গেমসে নকভির হাত থেকে পদক নিতে হবে ভারতকে