জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর পর এর প্রভাব পড়তে শুরু করেছে গণপরিবহন ও পণ্য পরিবহনে। রাজধানীসহ দেশের বিভিন্ন রুটে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। একই সঙ্গে পরিবহন ব্যয় বাড়লে সামনে নিত্যপণ্যের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ী ও ক্রেতারা।সোমবার রাজধানীর খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এখনো অধিকাংশ নিত্যপণ্যের দামে সরাসরি কোনো পরিবর্তন আসেনি। তবে ব্যবসায়ীরা বলছেন পণ্য পরিবহনের খরচ বাড়লে সেই অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত পণ্যের দামের সঙ্গে যুক্ত হতে পারে।এরই মধ্যে গণপরিবহনে এর প্রভাব স্পষ্ট হয়েছে। রাজধানীর চিটাগং রোড সাইনবোর্ড যাত্রাবাড়ী ও সায়েদাবাদ থেকে চলাচলকারী বাস ও লেগুনায় রুটভেদে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। দূরপাল্লার বিভিন্ন রুটেও ভাড়া বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
আড়ও পড়ুন,৭৫ বছর বয়সে মারা গেলেন রানি মুখার্জির মা
সায়েদাবাদ থেকে খুলনা বরিশাল শরীয়তপুর ও মাদারীপুরগামী বাসে ৫০ টাকা পর্যন্ত এবং চট্টগ্রামগামী লোকাল বাসে ১০০ টাকা পর্যন্ত ভাড়া বাড়ানোর অভিযোগ করেছেন যাত্রীরা। পাশাপাশি রাইডশেয়ারিং এবং পণ্য পরিবহনেও বাড়তি ভাড়া চাওয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে।এদিকে জ্বালানি তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করেছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন মধ্যপ্রাচ্যের সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও জাহাজভাড়া বেড়েছে। তাই মূল্য সমন্বয় করা ছাড়া সরকারের সামনে বিকল্প ছিল না।প্রতিমন্ত্রী জানান গত মার্চ থেকে আগস্ট পর্যন্ত বিশ্ববাজারের সঙ্গে দাম সমন্বয় না করায় ২২ হাজার ৮৭৫ কোটি টাকা লোকসান হয়েছে। শুধু ডিজেলেই প্রতি লিটারে এখনো ৭০ টাকা লোকসান হচ্ছে বলে জানান তিনি।অন্যদিকে জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে বাসভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বা বিআরটিএ। সংস্থাটির সুপারিশ অনুযায়ী দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং সিটি সার্ভিসে ১৮ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।তবে বাসে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা এবং মিনিবাসে ৮ টাকা অপরিবর্তিত রাখার প্রস্তাব রয়েছে। সরকারের চূড়ান্ত অনুমোদনের পরই নতুন ভাড়া কার্যকর হবে। ফলে প্রজ্ঞাপন জারির আগ পর্যন্ত প্রস্তাবিত বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই।
মতামত