শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস
Topic Ads 1
দেশের বাজারে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল সোনার দাম, কমেছে রুপাও

দেশের বাজারে ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমল সোনার দাম, কমেছে রুপাও

দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। বিশ্ববাজারে সোনার দাম কমে যাওয়ার প্রভাবেই দেশের বাজারে মূল্যবান এই দুই ধাতুর দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস। নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা। আরও পড়ুন,ডলারের শক্তিতে বিশ্ববাজারে সোনার দামে পতনএর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। ফলে নতুন দামে ২২ ক্যারেটের সোনার ভরিতে কমেছে ৩ হাজার ২৬৬ টাকা। এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। পাঁচ দিনের ব্যবধানে এবার দাম কমানোর সিদ্ধান্ত নিল বাজুস।এদিকে সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ১৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬২৪ টাকা। রুপার দাম ভরিতে সর্বোচ্চ ১১৬ টাকা কমানো হয়েছে। বাজুস জানিয়েছে, দেশের বাজারে তেজাবি সোনা ও রুপার দাম কমে যাওয়ায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে আন্তর্জাতিক বাজারে সোনার দামের ওঠানামাও এই মূল্য সমন্বয়ের অন্যতম প্রভাবক।

ডলারের শক্তিতে বিশ্ববাজারে সোনার দামে পতন

বিশ্ববাজারে এক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ দামে ওঠার পর সোমবার সোনার দাম কমেছে। শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে মূল্যবান এই ধাতুর দামে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। তবে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ২ লাখ ৩১ হাজার ২৭৯ টাকায়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৪ হাজার ১৭৬ ডলার ৮৬ সেন্টে নেমে আসে। এর আগে দিনের লেনদেনে সোনার দাম গত ২ অক্টোবরের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত সোনার ফিউচার মূল্যও শূন্য দশমিক ৪ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২০০ ডলার ৯০ সেন্টে দাঁড়ায়। বাজার বিশ্লেষকদের মতে, ডলারের দাম সাম্প্রতিক উচ্চপর্যায়ের কাছাকাছি থাকায় সোনার ওপর চাপ তৈরি হয়েছে। পাশাপাশি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নিয়েছেন। আরও পড়ুন,মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগে স্বর্ণে সতর্ক বিনিয়োগকারীরাঅ্যাকটিভট্রেডসের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রিকার্ডো ইভানজেলিস্তার মতে, মূল্যস্ফীতির তথ্য প্রত্যাশার চেয়ে বেশি হলে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা জোরালো হতে পারে। এতে ডলার ও ট্রেজারি বন্ডের মুনাফা বাড়লে সোনার দামে আরও চাপ তৈরি হতে পারে। তবে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে কম হলে সোনার দাম কিছুটা সমর্থন পেতে পারে। সিএমই গ্রুপের ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, চলতি মাসে সুদের হার বাড়ানোর সম্ভাবনা ১৮ শতাংশ বলে মনে করছেন বাজারের অংশগ্রহণকারীরা। ডিসেম্বরের মধ্যে সুদের হার বাড়ানোর সম্ভাবনা দেখছেন ৮৫ শতাংশ। এদিকে সোমবার বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও মিশ্র প্রবণতা দেখা গেছে। প্রতি আউন্স রুপার দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৬০ ডলার ৬২ সেন্টে এবং প্লাটিনামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ৬৮৪ ডলার ৭১ সেন্টে নেমেছে। তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ১৪৯ ডলার ২০ সেন্টে দাঁড়িয়েছে।

ডলারের শক্তিতে বিশ্ববাজারে সোনার দামে পতন

ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমল সোনার দাম

দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সোমবার ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৬৯১ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। দাম কমানোর পর ২২ ক্যারেটের প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা। ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা। এর আগে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় নতুন করে সোনার দাম সমন্বয় করা হয়েছে। আরও পড়ুন,নগ্ন দৃশ্যের বিতর্ক পেরিয়ে প্রযোজক হিসেবেও সফল ডাকোটা জনসনতবে একই সময়ে বিশ্ববাজারেও সোনার দামে বড় ধরনের ওঠানামা চলছে। এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। এর আগে গত ৩০ সেপ্টেম্বর ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। তার আগে তিন দফায় সোনার দাম কমে মোট ৬ হাজার ৬৫ টাকা। সেই ধারাবাহিকতার পর এবার আবারও প্রতি ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমল। চলতি বছরের শুরুতে দেশের বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। গত ২৯ জানুয়ারি একলাফে প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বেড়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় ওঠে। এটি ছিল দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম। এরপর কয়েক দফা কমে দাম ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে গেলেও পরে আবার বাড়তে শুরু করে। বিশ্ববাজারেও বর্তমানে সোনার দাম নিম্নমুখী। টানা কয়েক দিন ধরে দাম কমে সাত সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুযায়ী, সোমবার বেলা ১১টা ৫৩ মিনিটে প্রতি আউন্স সোনার দাম ছিল প্রায় ৪ হাজার ১৩৫ ডলার। গত সপ্তাহে তা নেমেছিল ৪ হাজার ১১০ ডলারে।

ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমল সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। গত শনিবার নতুন করে দাম সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস। নতুন দর অনুযায়ী সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। নতুন এই দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। এরপর এখন পর্যন্ত নতুন করে দাম সমন্বয় না হওয়ায় আজ মঙ্গলবারও একই দামে বিক্রি হচ্ছে ২২ ক্যারেটের সোনা।নতুন দর অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দামও বেড়েছে। এই মানের সোনার দাম ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা।অন্যদিকে ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়েছে ১ হাজার ৩০১ টাকা। নতুন দর অনুযায়ী ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৭ টাকা।এ ছাড়া সনাতন পদ্ধতির এক ভরি সোনার দামও বাড়ানো হয়েছে। এই মানের সোনার দাম ভরিতে ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।অর্থাৎ নতুন দরে দেশের বাজারে সব ধরনের সোনার দামই বেড়েছে।                                                                                   আড়ও পড়ুন,জ্বালানি তেলের দাম বাড়তেই গণপরিবহনে ভাড়া বৃদ্ধি                                                 সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম এখন ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ফলে যারা নতুন করে সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য বর্তমান বাজারদরটি আগের তুলনায় আরও বেশি।তবে সোনার দাম আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং স্থানীয় বাজারের বিভিন্ন বিষয় বিবেচনায় সময় সময় পরিবর্তন করতে পারে। তাই গহনা কেনার আগে সর্বশেষ নির্ধারিত দর জেনে নেওয়া গুরুত্বপূর্ণ।

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বেড়ে যাওয়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। তবে এর পেছনে মূল কারণ হিসেবে বিশ্ববাজারে সোনার দাম বৃদ্ধির বিষয়টি রয়েছে।নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি ভালো মানের সোনার দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ২৪ হাজার ৬৫ টাকা। ১৮ ক্যারেটের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৩৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৭২ টাকা।এর আগে শুক্রবার সোনার দাম ছিল ২২ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা। আড়ও পড়ুন,উত্তরবঙ্গের কৃষিভিত্তিক শিল্পে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা। অর্থাৎ নতুন সমন্বয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৬৯১ টাকা।সোনার পাশাপাশি বেড়েছে রুপার দামও। প্রতি ভরিতে ১১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ১৩২ টাকা।দেশের বাজারে এর আগেও সোনার দামে বড় ধরনের উত্থান-পতন দেখা গেছে। চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। সেদিন একলাফে ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৮৬ হাজার টাকা।পরে অবশ্য সোনার দাম কমে প্রতি ভরি ২ লাখ ২০ হাজার টাকার নিচে নেমে আসে। এরপর আবারও বাড়তে শুরু করে দাম। ফলে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং স্থানীয় বাজারের তেজাবি সোনার দামের ওপর নির্ভর করে দেশের বাজারে সোনার দামে ধারাবাহিকভাবে পরিবর্তন আসছে।

ভরিতে ১ হাজার ৬৯১ টাকা বাড়ল সোনার দাম