শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের নতুন অভিযোগ

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের নতুন অভিযোগ
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের নতুন অভিযোগ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএলকে ঘিরে আবারও উঠেছে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। এবার অভিযোগের কেন্দ্রে রয়েছে চেন্নাই সুপার কিংস বা সিএসকে। তবে এখন পর্যন্ত বিষয়টি একটি স্টিং অপারেশনে সাবেক এক রনজি ক্রিকেটারের করা দাবির পর্যায়েই রয়েছে এবং অভিযোগগুলো তদন্তের মাধ্যমে যাচাই হওয়ার বিষয়। তেহেলকা’র একটি গোপন স্টিং অপারেশনের প্রতিবেদনে সাবেক রনজি ক্রিকেটার রচিত ভাটিয়ার বক্তব্য সামনে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে তিনি দাবি করেছেন ২০২৫ সালের আইপিএলে সিএসকের পাঁচটি ম্যাচে ভেতরের তথ্য ব্যবহার করে ফিক্সিং করেছিলেন।ভাটিয়ার দাবি অনুযায়ী সিএসকের চূড়ান্ত প্লেয়িং ইলেভেন আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই তিনি সেই তথ্য লন্ডনের বুকিদের কাছে পাঠাতেন। এই যোগাযোগের জন্য ব্যবহার করা হতো স্ন্যাপচ্যাট। তাঁর দাবি অনুযায়ী প্রতি ম্যাচে তিনি ৬০ লাখ রুপি করে পেয়েছেন। পাঁচ ম্যাচে মোট অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩ কোটি রুপি। স্টিং অপারেশনে ভাটিয়া আরও দাবি করেন যে সিএসকে দলের একজন খেলোয়াড়ের কাছ থেকে তিনি আগাম একাদশের তথ্য পেতেন। তবে তেহেলকার মূল প্রতিবেদনে ওই খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। পরবর্তী কিছু প্রতিবেদনে ওই খেলোয়াড় হিসেবে একটি নাম সামনে এলেও বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ প্রমাণিত হয়নি। 

আড়ও পড়ুন,২৮ বছরেই ক্লাবহীন বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলার

এরপর অভিযোগের বিষয়টি গড়ায় দিল্লি প্রিমিয়ার লিগ বা ডিপিএলের দিকে। সেখানে আগাম প্লেয়িং ইলেভেনের তথ্য সরবরাহ এবং স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়ার কথাও স্টিং অপারেশনে উঠে এসেছে।তেহেলকার প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৬ সালের ডিপিএলে এক ম্যাচের আগে ভাটিয়া যে প্লেয়িং ইলেভেনের তথ্য দিয়েছিলেন তা পরে ঘোষিত একাদশের সঙ্গে মিলে যায় বলে তাদের তদন্তে দাবি করা হয়েছে। এদিকে বিষয়টি প্রকাশ্যে আসার পর দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন বা ডিডিসিএ নড়েচড়ে বসেছে। প্রতিবেদন অনুযায়ী ডিপিএলের খেলোয়াড় হিসেবে থাকা তরুণ ক্রিকেটার ভ্যানশ বেদি একটি পৃথক ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি অ্যান্টি-করাপশন ইউনিটকে জানিয়েছিলেন। ডিডিসিএ এ বিষয়ে বিসিসিআইয়ের কাছেও দিকনির্দেশনা চেয়েছে।

বিষয় : অভিযোগ আইপিএল ম্যাচ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের নতুন অভিযোগ

প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের নতুন অভিযোগ
0:00 0:00
1.0x