মৎস্য অধিদফতরের ১০৩টি অনাপত্তি সনদ বা এনওসি বাতিলের সিদ্ধান্ত কার্যকর হওয়ায় ভারত থেকে বাংলাদেশে ইলিশ আমদানি বন্ধ হয়ে গেছে। মৎস্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. খালেদ কনকের স্বাক্ষরিত এক চিঠিতে গত ২২ সেপ্টেম্বর ১০৩টি ইলিশ আমদানির অনাপত্তি সনদ বাতিল করা হয়। এরপর থেকেই ভারত থেকে ইলিশ আমদানির প্রক্রিয়া বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। আমদানি-রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া বিষয়টি নিশ্চিত করে জানান বাংলাদেশ মৎস্য অধিদফতরের একটি চিঠি তাদের কাছে এসেছে। ওই চিঠিতে একাধিক অনাপত্তি সনদ বাতিলের কথা জানানো হয়েছে। এর ফলে ইলিশ আমদানি বন্ধ রয়েছে এবং এ সিদ্ধান্তে আমদানিকারকরা আর্থিকভাবে বিপাকে পড়েছেন। আড়ও পড়ুন,ভোস্ট্রো হিসাবের মাধ্যমে টাকা আমদানি রপ্তানি নিষ্পত্তির সুযোগ ইলিশ আমদানিকারক সৈয়্যদ মহিদুল হক রুবাই বলেন হঠাৎ করে আমদানি বন্ধ হয়ে যাওয়ায় তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। আমদানির উদ্দেশ্যে ভারতের অংশে ইতোমধ্যে যেসব ইলিশ কেনা হয়েছিল সেগুলো এখন কম দামে ফেরত দিতে হতে পারে। ব্যবসায়ীদের আশঙ্কা এতে শুধু কেনাবেচার ক্ষেত্রেই নয় আমদানি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত অন্যান্য খরচেও লোকসান গুনতে হবে। কারণ সীমান্তের ওপারে ইলিশ কেনার পাশাপাশি পরিবহন ও অন্যান্য আনুষঙ্গিক খরচও ইতোমধ্যে হয়ে গেছে। ফলে মৎস্য অধিদফতরের ১০৩টি অনাপত্তি সনদ বাতিলের সিদ্ধান্তের পর ভারত থেকে বাংলাদেশে ইলিশ আনার পুরো প্রক্রিয়াই আপাতত বন্ধ রয়েছে। এতে আমদানিকারকদের পাশাপাশি ইলিশের আন্তঃদেশীয় বাণিজ্যও নতুন পরিস্থিতির মুখে পড়েছে।
অনাপত্তি সনদ বাতিলের পর ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ
মতামত