শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ মালয়েশিয়া

বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ মালয়েশিয়া

এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত হয়েছে। শেষ আটের লড়াইয়ে লিটন দাসের দল মুখোমুখি হবে মালয়েশিয়ার। বৃষ্টির কারণে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচ পরিত্যক্ত হওয়ায় গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মালয়েশিয়া।

নিশিনে আজ মালয়েশিয়া ওমানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টির কারণে ম্যাচে টসও করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয় এবং দুই দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়।এর ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে মালয়েশিয়া। দুই পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়েছে হংকং। আর এক পয়েন্ট পাওয়া ওমানকে বিদায় নিতে হয়েছে গ্রুপ পর্ব থেকেই।

কোয়ার্টার ফাইনালে হংকংয়ের প্রতিপক্ষ পাকিস্তান। অন্যদিকে ‘এ’ গ্রুপ থেকে শেষ আটে উঠেছে নেপাল ও আফগানিস্তান। এই গ্রুপে নেপাল ও জাপানের ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে স্বাগতিক জাপানকে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে।

গ্রুপের শীর্ষ দল নেপাল কোয়ার্টার ফাইনালে খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে। আর আফগানিস্তানের প্রতিপক্ষ ভারত। আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগেই সরাসরি কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তান।

আড়ও পড়ুন,

আগামী সোমবার থেকে শুরু হবে কোয়ার্টার ফাইনালের লড়াই। বাংলাদেশ সময় সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তান খেলবে হংকংয়ের বিপক্ষে। একই দিন বেলা ১১টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত।বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল ম্যাচটি হবে মঙ্গলবার বেলা ১১টায়। একই দিনে সকাল ৬টায় মুখোমুখি হবে নেপাল ও শ্রীলঙ্কা।

বাংলাদেশ ও মালয়েশিয়া আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে। ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে সেই ম্যাচে মালয়েশিয়াকে মাত্র ২ রানে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ।

সম্প্রতি মালয়েশিয়া বাংলাদেশ সফরে এসে বাংলাদেশের হাই পারফরম্যান্স দলের বিপক্ষেও সিরিজ খেলেছে। এবার এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে আবা

বিষয় : বাংলাদেশ গেমস মালয়েশিয়া

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমসে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল প্রতিপক্ষ মালয়েশিয়া

প্রকাশের তারিখ : ২৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x