শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয়ের খুব কাছাকাছি গিয়েও হারের মুখ দেখেছে বাংলাদেশ। এগিয়ে থেকেও চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরে মাঠ ছাড়তে হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের।রোববার গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় চাইনিজ তাইপেকে। প্রথম কোয়ার্টারে ইউ-টিং হোয়াংয়ের ফিল্ড গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা।

তবে পিছিয়ে পড়ে দ্রুত ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে দারুণ পারফরম্যান্স দেখান বাংলাদেশের কনা আক্তার। পরপর দুটি গোল করে দলকে এগিয়ে দেন তিনি। তার জোড়া গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।বিরতির পর ম্যাচে সমতা ফেরাতে আক্রমণের ধার বাড়ায় চাইনিজ তাইপে। তৃতীয় কোয়ার্টারের ৪৫ মিনিটে ইউ-চিউ ওয়াং গোল করে ম্যাচে ২-২ সমতা ফেরান। এরপর শেষ কোয়ার্টারে জয়ের জন্য দুই দলই আক্রমণ চালাতে থাকে।

আড়ও পড়ুন,ফুটবল ছেড়ে NFL-এ ‘কিকার’ হতে চান হ্যারি কেইন

ম্যাচের শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গোলের সুযোগ পায় চাইনিজ তাইপে। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ইউ-টিং হোয়াং। তার গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চাইনিজ তাইপে এবং শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করে।গ্রুপ পর্বের পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ মাত্র এক পয়েন্ট। পাঁচ ম্যাচে চারটি পরাজয় ও একটি ড্র নিয়ে গ্রুপে পঞ্চম অবস্থানে থেকে পর্ব শেষ করেছে বাংলাদেশ।

এর আগে শক্তিশালী চীনের কাছে ১৩-০ গোলে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার কাছে ৩-১ এবং দক্ষিণ কোরিয়ার কাছে ৮-০ গোলে পরাজিত হয় লাল-সবুজের দল।গ্রুপ পর্বে বাংলাদেশের একমাত্র পয়েন্ট আসে কাজাখস্তানের বিপক্ষে। ওই ম্যাচে ৩-৩ গোলে ড্র করে বাংলাদেশ।অন্যদিকে পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে ১৫ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপের শীর্ষে রয়েছে চীন। চাইনিজ তাইপের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ জয়ের সম্ভাবনা তৈরি করলেও শেষ পর্যন্ত সেটি ধরে রাখতে পারেনি।

বিষয় : বাংলাদেশ এশিয়ান চাইনিজ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

এশিয়ান গেমসে চাইনিজ তাইপের কাছে বাংলাদেশের হার

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x