শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করল বিইআরসি

ক্রাইম এক্সপ্রেস
ক্রাইম এক্সপ্রেস

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করল বিইআরসি
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১ দশমিক ১৮৮২ মার্কিন ডলার। বুধবার ৭ অক্টোবর বিকেলে এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায় বিইআরসি। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম আগের তুলনায় প্রতি লিটারে ১৭ টাকা ৬ পয়সা বেড়েছে। এর আগে গত সেপ্টেম্বরে জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। তখন অভ্যন্তরীণ রুটের জন্য প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয় ১৬৫ টাকা ৬৫ পয়সা। আর আন্তর্জাতিক রুটের জন্য দাম ছিল প্রতি লিটার ১ দশমিক ০৮ মার্কিন ডলার। 

আরও পড়ুন,দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি জানাল বাংলাদেশ ব্যাংক

চলতি বছর জেট ফুয়েলের দামে একাধিকবার পরিবর্তন এসেছে। বিইআরসি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম, ডলারের বিপরীতে টাকার বিনিময়মূল্য এবং জ্বালানি সরবরাহ পরিস্থিতি বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এদিকে গত ৪ অক্টোবর অটোগ্যাস ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির দামও বাড়ানো হয়। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি অটোগ্যাসের দাম প্রতি লিটারে প্রায় ১২ টাকা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে। জেট ফুয়েলসহ বিভিন্ন ধরনের জ্বালানির দাম বাড়ায় পরিবহন ও বিমান চলাচল খাতে ব্যয় বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। তবে জেট ফুয়েলের দাম বৃদ্ধির ফলে বিমানভাড়া বাড়বে কি না, তা সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

বিষয় : ঘোষণা বিইআরসি ফুয়েল

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করল বিইআরসি

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করল বিইআরসি
0:00 0:00
1.0x