শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

ন্যাশনাল ব্যাংক

আর্থিক সংকট কাটিয়ে উঠতে ন্যাশনাল ব্যাংককে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ঋণ হিসেবে এই অর্থ দেবে। আর ঋণের গ্যারান্টি দেবে বাংলাদেশ ব্যাংক। কয়েক ধাপে এই অর্থ ছাড় করার পরিকল্পনা রয়েছে। এর বড় অংশ দিয়ে আমানতকারীদের পাওনা পরিশোধ করা হতে পারে। সোমবার, ১২ অক্টোবর কেন্দ্রীয় ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, সংকট মোকাবিলায় বাংলাদেশ ব্যাংকের কাছে ২০ হাজার কোটি টাকা সহায়তা চেয়েছিল ন্যাশনাল ব্যাংক। তবে শেষ পর্যন্ত ১০ হাজার কোটি টাকা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক সরাসরি অর্থ না দিয়ে ঋণের জামিনদার হিসেবে দায়িত্ব পালন করবে। অতীতের অনিয়ম ও আর্থিক দুরবস্থার কারণে সংকটে পড়া ব্যাংকটিকে পুনরুদ্ধারের সুযোগ দিতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সম্প্রতি ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন এবং ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। 

আরও পড়ুন,ঢাকায় আবাসন ও বাণিজ্যিক ভবনে নতুন সংযোজন, শেল্‌টেকের দুই প্রকল্পে থাকছে আধুনিক সুবিধা

ওই বৈঠকে ১৫ অক্টোবর থেকে আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। এদিকে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার প্রস্তুতি শুরু করেছে ন্যাশনাল ব্যাংক। গত ১১ অক্টোবর থেকে টাকা উত্তোলনের আবেদন নেওয়া হচ্ছে, যা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। এরপর ১৫ অক্টোবর থেকে আমানতকারীরা টাকা তুলতে পারবেন বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকটির চেয়ারম্যান অধ্যাপক মেলিতা মেহজাবীন জানান, ১৫ অক্টোবর থেকে সব শাখা ও এটিএম চালু করা হবে। শাখাগুলোতে আমানতকারীদের অর্থ উত্তোলনের চাহিদা নেওয়া হচ্ছে। এ ছাড়া ২০ অক্টোবর থেকে আবেদন না করলেও সব গ্রাহক টাকা ফেরত পাবেন বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেন, অনেক আমানতকারী আপাতত টাকা তুলতে আগ্রহী নন। ফলে উত্তোলনের আবেদন তুলনামূলক কম এসেছে। নিজস্ব তহবিল থেকে গ্রাহকদের চাহিদা পূরণ করা সম্ভব হলে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা নেওয়ার প্রয়োজন হবে না। তবে প্রয়োজন দেখা দিলে বাংলাদেশ ব্যাংক সহায়তার আশ্বাস দিয়েছে। এখন ১০ হাজার কোটি টাকার সম্ভাব্য তারল্য সহায়তা এবং আমানত ফেরতের উদ্যোগ বাস্তবায়িত হলে ন্যাশনাল ব্যাংকের আর্থিক সংকট মোকাবিলা ও স্বাভাবিক কার্যক্রমে ফেরার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে সহায়তার অর্থ ছাড় ও গ্রাহকদের পাওনা পরিশোধের অগ্রগতি থাকবে আমানতকারীদের নজরে।

বিষয় : ব্যাংক ন্যাশনাল আমানতকারীরা

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

১৫ অক্টোবর থেকে ন্যাশনাল ব্যাংকে টাকা তুলতে পারবেন আমানতকারীরা

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x