শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

ড্র দিয়ে এশিয়ান গেমসের মিশন শেষ বাংলাদেশের মেয়েদের

মিশন শেষ বাংলাদেশের মেয়েদের

জয় দিয়ে নয় ড্র দিয়েই আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মিশন শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল।ওসাকার নাগাই স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ঋতুপর্ণা চাকমা ও তহুরা খাতুনরা।শক্তির বিচারে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে গোল না খেলেও আক্রমণে নিজেদের খুব একটা মেলে ধরতে পারেনি বাংলাদেশের মেয়েরা।ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৫২ ধাপ এগিয়ে মিয়ানমার।তবুও গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ঘিরে বাংলাদেশের প্রত্যাশা ছিল কিছুটা বেশি। ম্যাচের আগে কোচ পিটার বাটলার ও অধিনায়ক মারিয়া মান্দার কথাতেও ছিল আত্মবিশ্বাসের ছাপ।শেষ পর্যন্ত অবশ্য জয় পাওয়া হয়নি। গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে।মিয়ানমারের বিপক্ষে এর আগে দুবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুই দলই পেয়েছিল একটি করে জয়। এবার তৃতীয় লড়াইয়ে যোগ হলো একটি ড্র।গ্রুপ পর্বে বাংলাদেশের শুরুটা হয়েছিল কঠিন প্রতিপক্ষের বিপক্ষে।প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০ গোল হজম করে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষেও হার ৬-০ গোলে।ফলে শেষ আটে যাওয়ার সরাসরি পথ আগেই বন্ধ হয়ে যায়।মিয়ানমারের বিপক্ষে বড় ব্যবধানে জিততে পারলে গ্রুপে তৃতীয় হয়ে পরের পর্বে যাওয়ার ক্ষীণ একটি সম্ভাবনা ছিল। কিন্তু গোলশূন্য ড্রয়ে সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়।মিয়ানমারের বিপক্ষে বল দখলে অবশ্য খুব একটা পিছিয়ে ছিল না বাংলাদেশ। প্রায় অর্ধেক সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে মেয়েরা।কিন্তু আক্রমণে ছিল ধারহীনতা।

আড়ও পড়ুন,প্রীতি ম্যাচের আগে চমক: বাংলাদেশ মাঠে, চীন অনুপস্থিত

পুরো ম্যাচে মিয়ানমারের গোলমুখে মাত্র তিনটি শট নিতে পেরেছে বাংলাদেশ। এর কোনোটিই ছিল না লক্ষ্যে।অন্যদিকে বাংলাদেশের গোলমুখে আটটি শট নেয় মিয়ানমার। এর মধ্যে দুটি ছিল লক্ষ্যে।সেই দুটি শটই দুর্দান্ত দক্ষতায় ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা।তাই গোলশূন্য ড্রয়ের ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় প্রাপ্তি প্রতিপক্ষকে কোনো গোল করতে না দেওয়া।প্রথম দুই ম্যাচে যেখানে বাংলাদেশের রক্ষণভাগে একের পর এক আক্রমণ সামলাতে হয়েছে সেখানে মিয়ানমারের বিপক্ষে রক্ষণভাগ ছিল অনেক বেশি সংগঠিত।এ নিয়ে দ্বিতীয়বার এশিয়ান গেমসে খেলল বাংলাদেশ নারী ফুটবল দল।২০২৩ সালের আসরেও তিন ম্যাচ খেলে দুটি হার ও একটি ড্র ছিল বাংলাদেশের ফল। সেবার তিন ম্যাচে ১৫ গোল হজম করেছিল বাংলাদেশ।এবারও গ্রুপ পর্ব পেরোনো হয়নি। তবে মিয়ানমারের বিপক্ষে গোল না খেয়ে পয়েন্ট নিয়েই আইচি-নাগোয়া এশিয়ান গেমসের মিশন শেষ করল বাংলাদেশের মেয়েরা।

বিষয় : বাংলাদেশ এশিয়ান গেমস

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ড্র দিয়ে এশিয়ান গেমসের মিশন শেষ বাংলাদেশের মেয়েদের

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x