রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

পুরস্কার না পেলেও মেসিই সেরা, ইয়ামালের মুখে প্রশংসা

পুরস্কার না পেলেও মেসিই সেরা

বিশ্বকাপের মঞ্চে আবারও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি।গ্রুপ পর্ব থেকে ফাইনাল পর্যন্ত আট ম্যাচে মেসির গোল আটটি। সঙ্গে রয়েছে চারটি গোল করানোর অবদান।টুর্নামেন্টে নিজের প্রথম হ্যাটট্রিকেরও দেখা পেয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে গোল না পেলেও দলের দুটি গোলেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।মেসির ম্যাচের দৃশ্য, গোল উদ্‌যাপন, সতীর্থদের সঙ্গে মুহূর্ত এবং ফাইনালের দৃশ্য।শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা।ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিশ্বকাপ শেষ করতে হয় মেসিদের।ব্যক্তিগত পুরস্কারের তালিকাতেও মেসির নাম ছিল না। গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। আর সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল উঠেছে স্পেনের অধিনায়ক রদ্রির হাতে।তবে মেসির পারফরম্যান্স নিয়ে ভিন্ন মূল্যায়ন স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের।ইয়ামালের মতে, মেসি এমন একটি পারফরম্যান্স দেখিয়েছেন, যা অনেকের প্রত্যাশারও বাইরে ছিল।

আড়ও পড়ুন,প্রীতি ম্যাচের আগে চমক: বাংলাদেশ মাঠে, চীন অনুপস্থিত

তিনি মনে করেন, আর্জেন্টিনায় অনেক ভালো খেলোয়াড় থাকলেও মেসি সবাইকে ছাড়িয়ে গেছেন।ইয়ামালের ভাষায়, মেসি ইতিহাসের সেরা খেলোয়াড়—আর তাঁর কাছে এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ও মেসিই।বিশ্বকাপের শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার—দুটিই এবার মেসির হাতছাড়া হয়েছে। কিন্তু মাঠের পারফরম্যান্স দিয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।আর তাঁর সেই পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে প্রতিপক্ষ শিবিরের অন্যতম বড় তারকা লামিন ইয়ামালের প্রশংসায়।

বিষয় : ইয়ামাল প্রশংসা মেসি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পুরস্কার না পেলেও মেসিই সেরা, ইয়ামালের মুখে প্রশংসা

প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x