রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

দৌড়ের শুরু থেকেই এগিয়ে, শেষ করেই বিশ্বরেকর্ড

দৌড়ের শুরু থেকেই এগিয়ে

মাত্র এক সেকেন্ডের ব্যবধানে আগের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন কেনিয়ার দীর্ঘপাল্লার দৌড়বিদ অ্যাগনেস এনগেটিচ। ডেনমার্কের কোপেনহেগেনে বিশ্ব অ্যাথলেটিক্স রোড রানিং চ্যাম্পিয়নশিপের নারীদের হাফ-ম্যারাথনে ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ড সময় নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন ২৫ বছর বয়সী এই অ্যাথলেট।কোপেনহেগেনের রৌদ্রোজ্জ্বল সকাল। দৌড় শুরুর পর প্রথম কিলোমিটার থেকেই এগিয়ে অ্যাগনেস এনগেটিচ।একবার লিড নেওয়ার পর আর পেছনে ফিরে তাকাননি কেনিয়ার এই দীর্ঘপাল্লার দৌড়বিদ। গতি ধরে রেখে একের পর এক প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলেছেন তিনি।শেষ পর্যন্ত ১ ঘণ্টা ৫ মিনিট ১৫ সেকেন্ডে ফিনিশিং লাইন স্পর্শ করে গড়েছেন নতুন বিশ্বরেকর্ড।এনগেটিচ আগের বিশ্বরেকর্ডটি ভেঙেছেন মাত্র এক সেকেন্ডের ব্যবধানে। শুধু বিশ্বরেকর্ডই নয়, নিকটতম প্রতিদ্বন্দ্বী ও স্বদেশী ভেরোনিকা লোলোকে ৫০ সেকেন্ড পেছনে ফেলে সবার আগে দৌড় শেষ করেন তিনি।বিশ্বরেকর্ডের পর উচ্ছ্বসিত এনগেটিচ কৃতিত্ব দিয়েছেন তাঁর কোচকে। জানিয়েছেন, কোচের বিশ্বাসই তাঁকে আত্মবিশ্বাস জুগিয়েছে।“আমার কোচ আমার ওপর বিশ্বাস রেখেছিলেন এবং বলেছিলেন যে আমি এটা করতে পারব, আমি স্বর্ণপদক জিততে পারব। 

আড়ও পড়ুন,প্রীতি ম্যাচের আগে চমক: বাংলাদেশ মাঠে, চীন অনুপস্থিত

তাই এখন বিশ্ব হাফ-ম্যারাথন রেকর্ডের অধিকারী হতে পেরে আমি খুব খুশি এবং অত্যন্ত কৃতজ্ঞ।”২৫ বছর বয়সী এনগেটিচের এই কীর্তি কেনিয়ার দীর্ঘপাল্লার দৌড়ের ঐতিহ্যেও যোগ করল নতুন এক অধ্যায়।শুরু থেকেই দৌড়ে আধিপত্য, শেষ পর্যন্ত অবিশ্বাস্য গতি ধরে রাখা—আর মাত্র এক সেকেন্ডে পুরোনো রেকর্ড ভেঙে বিশ্বসেরা হয়ে যাওয়া।কোপেনহেগেনের সেই সকালে অ্যাগনেস এনগেটিচ শুধু ফিনিশিং লাইনই স্পর্শ করেননি, ছুঁয়েছেন অ্যাথলেটিক্সের নতুন এক মাইলফলক।এক সেকেন্ড—দৌড়ের মঞ্চে সময়ের এই ক্ষুদ্র ব্যবধানই গড়ে দিল ইতিহাস। অ্যাগনেস এনগেটিচ এখন নারীদের হাফ-ম্যারাথনের নতুন বিশ্বরেকর্ডের মালিক।

বিষয় : বিশ্বরেকর্ড দৌড়

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

দৌড়ের শুরু থেকেই এগিয়ে, শেষ করেই বিশ্বরেকর্ড

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x