শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

আট মাসেই বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বাড়ল ৩৭ দশমিক ৬ শতাংশ

বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বাড়ল ৩৭ দশমিক ৬ শতাংশ

সংস্কার উদ্যোগ এবং বিনিয়োগ প্রক্রিয়া সহজ করার ফলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ছে। চলতি বছরের প্রথম আট মাসে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ৩৭ দশমিক ৬ শতাংশ। একই সময়ে এই লেনদেনের পরিমাণ গত বছরের পুরো বছরের মোট লেনদেনের প্রায় ৯৪ শতাংশে পৌঁছে গেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৭০১ কোটি ২৮ লাখ ৯৭ হাজার ৮৯৮ টাকা। গত বছরের একই সময়ে এ পরিমাণ ছিল ২ হাজার ৬৮৭ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৮০৯ টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে লেনদেন বেড়েছে ১ হাজার ১৩ কোটি ৮৯ লাখ ৫০ হাজার টাকা। সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে বিভিন্ন সংস্কার উদ্যোগ বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক বার্তা তৈরি করেছে। বাজারকে ফ্রন্টিয়ার মার্কেট থেকে এমার্জিং মার্কেটে উন্নীত করার প্রস্তুতি, আন্তর্জাতিক সূচক নির্ধারণকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ, বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ করা এবং লেনদেন নিষ্পত্তির সময় কমিয়ে আনার উদ্যোগ এর মধ্যে অন্যতম। ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার জানিয়েছেন, বিদেশি লেনদেন বৃদ্ধির পেছনে কোনো একক উদ্যোগ কাজ করছে না। বাজার উন্নয়নের বিভিন্ন পদক্ষেপ, এমএসসিআইসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ, বাংলাদেশ ব্যাংকের নন-রেসিডেন্ট ইনভেস্টরস টাকা অ্যাকাউন্ট বা এনআইটিএ-সংক্রান্ত বিধি সহজ করা এবং টি প্লাস ওয়ান সেটেলমেন্ট ব্যবস্থায় যাওয়ার উদ্যোগ সম্মিলিতভাবে বিদেশি বিনিয়োগকারীদের কাছে ইতিবাচক বার্তা দিয়েছে।

আরও পড়ুন,রাশিয়া থেকে রওনা ইউরেনিয়ামবাহী বিমান রূপপুরে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন

সম্প্রতি বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীদের জন্য এনআইটিএ ব্যবস্থার একটি জটিলতাও সহজ করা হয়েছে। আগে বাংলাদেশে বিনিয়োগের পর প্রতিটি লেনদেনের সময় আলাদাভাবে এনআইটিএ হিসাব করতে হতো। নতুন ব্যবস্থায় প্রতিটি লেনদেনের সময় আলাদা হিসাব না করে বাংলাদেশ থেকে অর্থ প্রত্যাবাসনের সময় প্রয়োজনীয় হিসাব সম্পন্ন করা যাবে। এতে বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডিএসইর পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই বিদেশি লেনদেনে ওঠানামা থাকলেও সামগ্রিকভাবে প্রবণতা ছিল ঊর্ধ্বমুখী। জানুয়ারিতে লেনদেন ছিল ৩৭৭ কোটি ২৩ লাখ টাকা। ফেব্রুয়ারিতে তা বেড়ে দাঁড়ায় ৬৬৩ কোটি ২৭ লাখ টাকা। মার্চে কমে ২৭২ কোটি ৩ লাখ এবং এপ্রিলে ১৭৫ কোটি ১৫ লাখ টাকায় নেমে আসে। তবে মে মাসে বিদেশি লেনদেনে বড় উত্থান ঘটে। ওই মাসে লেনদেন হয়েছে ৮৩১ কোটি ৬৯ লাখ টাকা, যা চলতি বছরের প্রথম আট মাসের মধ্যে সর্বোচ্চ। জুনে ৫৪০ কোটি ১৬ লাখ এবং জুলাইয়ে ৫২৩ কোটি ১৪ লাখ টাকা লেনদেন হয়। আগস্টে কিছুটা কমে তা দাঁড়ায় ৩১৮ কোটি ৫৭ লাখ টাকা। অন্যদিকে ২০২৫ সালের পুরো বছরে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন ছিল ৩ হাজার ৯২০ কোটি ৪২ লাখ ২০ হাজার ২১ টাকা। ফলে চলতি বছরের প্রথম আট মাসেই গত বছরের পুরো বছরের মোট লেনদেনের প্রায় ৯৪ শতাংশ সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্টদের আশা, বিনিয়োগ প্রক্রিয়া আরও সহজ এবং বাজার ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে।

বিষয় : বিদেশি লেনদেন

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

আট মাসেই বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বাড়ল ৩৭ দশমিক ৬ শতাংশ

প্রকাশের তারিখ : ০৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x