শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি জানাল বাংলাদেশ ব্যাংক

দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলারে। ডলারের হিসাবে যার পরিমাণ প্রায় ৩৬ দশমিক ১৫ বিলিয়ন। বৃহস্পতিবার ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলারে। 

আরও পড়ুন,২১ ও ১৮ ক্যারেট সোনার দামও নির্ধারণ করল বাজুস

অর্থাৎ এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ প্রায় ৩১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এর আগের দিন ৭ অক্টোবর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ১২৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৩১১ দশমিক ১৯ মিলিয়ন ডলার। তুলনামূলক হিসাবে, এক দিনের ব্যবধানে দেশের গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৩৪ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। অন্যদিকে, বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ বেড়েছে প্রায় ৩৮ দশমিক ২৫ মিলিয়ন ডলার। উল্লেখ্য, গ্রস রিজার্ভ এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের মধ্যে গণনাপদ্ধতিগত পার্থক্য রয়েছে। এ কারণে দুই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ এক নয়।

বিষয় : বাংলাদেশ ব্যাংক ঊর্ধ্বগতি

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

দেশের রিজার্ভে ঊর্ধ্বগতি জানাল বাংলাদেশ ব্যাংক

প্রকাশের তারিখ : ০৯ অক্টোবর ২০২৬

featured Image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৮ অক্টোবর পর্যন্ত দেশের মোট বা গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৫৮ দশমিক ৫৬ মিলিয়ন মার্কিন ডলারে। ডলারের হিসাবে যার পরিমাণ প্রায় ৩৬ দশমিক ১৫ বিলিয়ন। বৃহস্পতিবার ৮ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ৩৪৯ দশমিক ৪৪ মিলিয়ন ডলারে। 

আরও পড়ুন,২১ ও ১৮ ক্যারেট সোনার দামও নির্ধারণ করল বাজুস

অর্থাৎ এই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ প্রায় ৩১ দশমিক ৩৫ বিলিয়ন ডলার। এর আগের দিন ৭ অক্টোবর দেশের গ্রস রিজার্ভ ছিল ৩৬ হাজার ১২৩ দশমিক ৫৮ মিলিয়ন ডলার। আর আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভ ছিল ৩১ হাজার ৩১১ দশমিক ১৯ মিলিয়ন ডলার। তুলনামূলক হিসাবে, এক দিনের ব্যবধানে দেশের গ্রস রিজার্ভ বেড়েছে প্রায় ৩৪ দশমিক ৯৮ মিলিয়ন ডলার। অন্যদিকে, বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভ বেড়েছে প্রায় ৩৮ দশমিক ২৫ মিলিয়ন ডলার। উল্লেখ্য, গ্রস রিজার্ভ এবং আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা রিজার্ভের মধ্যে গণনাপদ্ধতিগত পার্থক্য রয়েছে। এ কারণে দুই পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ এক নয়।

ক্রাইম এক্সপ্রেস

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x