শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

নীতিনির্ধারণে পরামর্শ নিতে উপদেষ্টা পরিষদ গড়ছে জামায়াত

উপদেষ্টা পরিষদ গড়ছে জামায়াত

দলের নীতিনির্ধারণী বিভিন্ন বিষয়ে পরামর্শ নিতে উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন, তবে বিভিন্নভাবে জামায়াতকে পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছেন—এমন ব্যক্তিদের এই পরিষদে যুক্ত করার চিন্তা করছে দলটি। বিশেষ করে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত ও তুলনামূলক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের পরিষদে রাখার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর উপদেষ্টা পরিষদ গঠনের আলোচনা শুরু হয়। জাতীয় সংসদ নির্বাচনের পর এ উদ্যোগ নিয়ে আলোচনা আরও গতি পায়। গত জুনে দলের সর্বশেষ মজলিশে শুরার বৈঠকেও বিষয়টি নিয়ে প্রাথমিক আলোচনা হয়। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম জানিয়েছেন, উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। আগামী মজলিশে শুরার বৈঠকে এ বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হতে পারে। দলীয় সূত্রগুলো বলছে, উপদেষ্টা পরিষদের কাঠামো, সদস্য নির্বাচন, 

আরোও পড়ুন,পাচার করা অর্থ দিয়ে নাশকতার ষড়যন্ত্র চলছে: রুহুল কবির রিজভী

দায়িত্ব এবং নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এর ভূমিকা এসব বিষয় বিস্তারিত পর্যালোচনা করতে চায় জামায়াত। এ জন্য কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও মজলিশে শুরার পরবর্তী বৈঠকে বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে। পরবর্তী শুরার বৈঠকে উপদেষ্টা পরিষদ গঠনের প্রস্তাব তোলা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দলের আমির শফিকুর রহমানের। প্রস্তাবটি আলোচনায় এলে শুরার সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত আসতে পারে। পরিষদ গঠনের অনুমোদন পাওয়া গেলে দলের গঠনতন্ত্রে আলাদা ধারা বা উপধারা যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। এর মাধ্যমে উপদেষ্টা পরিষদের সাংগঠনিক ভিত্তি তৈরি করা হবে। জামায়াত নেতাদের ভাষ্য, দলের প্রতি সমর্থন থাকলেও সাংগঠনিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নন—এমন অনেক ব্যক্তির অভিজ্ঞতা ও জ্ঞান নীতিনির্ধারণে কাজে লাগাতেই এই উদ্যোগ। তবে পরিষদের সদস্যসংখ্যা, সদস্য বাছাইয়ের প্রক্রিয়া ও দায়িত্ব সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বিষয় : জামায়াত উপদেষ্টা নীতিনির্ধার

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

নীতিনির্ধারণে পরামর্শ নিতে উপদেষ্টা পরিষদ গড়ছে জামায়াত

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x