দেশের বাজারে কমেছে সোনার দাম। ভরিতে তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৮ হাজার ৩১ টাকা। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। আজ রবিবারও দেশের বাজারে নির্ধারিত এ দামেই বিক্রি হচ্ছে সোনা। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম তিন হাজার ১৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৬৮২ টাকা কমে দাঁড়িয়েছে এক লাখ ৮৭ হাজার ৩২ টাকা।
আরও পড়ুন,রুফটপ সোলারে ৫০০ কোটি টাকার ঋণ চুক্তি
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম দুই হাজার ১৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা। এর আগে গত ৯ অক্টোবর দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছিল। সে সময় ভরিতে দুই হাজার ২১৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয় দুই লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দুই হাজার ৯৯ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল দুই লাখ ২০ হাজার ৯১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে করা হয় এক লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছিল এক লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। সোনার দাম কমায় ক্রেতাদের জন্য কেনাকাটায় কিছুটা স্বস্তি তৈরি হতে পারে। তবে গয়না কেনার সময় নির্ধারিত সোনার দামের পাশাপাশি মজুরি ও প্রযোজ্য ভ্যাটের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে।
মতামত