রোববার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ ঢাকা   
ক্রাইম এক্সপ্রেস

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সরকার ও বিরোধীদল ঐকমত্যের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ বিভাগীয় স্টেডিয়াম’ এবং রংপুর ইনডোর স্টেডিয়ামের নাম পরিবর্তন করে ‘শহীদ আবু সাঈদ ইনডোর স্টেডিয়াম’ উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এ সময় শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম ও তার ভাইদের সঙ্গে নিয়ে স্টেডিয়াম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, ২৪ জুলাইয়ের আন্দোলনের প্রথম শহীদ রংপুরের কৃতী সন্তান আবু সাঈদের স্মৃতি অম্লান রাখতে এবং জুলাই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিদ্ধান্তে স্টেডিয়াম দুটির নামকরণ করা হয়েছে। আওয়ামী লীগের সাম্প্রতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, পতিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি দেশের বিভিন্ন স্থানে পেট্রল বোমা মেরে ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছে। অগ্নিসংযোগ, বোমা হামলা ও গুম-হত্যার মাধ্যমে দলটি নিজেদের সন্ত্রাসী চরিত্র প্রমাণ করেছে এবং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি সঠিক ছিল বলে বর্তমান পরিস্থিতিতে প্রমাণিত হয়েছে। চলমান সংবিধান সংশোধন প্রক্রিয়ায় দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধের বিষয়টি বিবেচনা করা হতে পারে বলে তিনি জানান।

আরও পড়ুন, অগ্নিসন্ত্রাস রুখতে চব্বিশের মতো আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিমন্ত্রী আরও বলেন, দীর্ঘ আন্দোলনের পর অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিচ্ছে এবং বাংলাদেশ আর কোনো বিদেশি শক্তির তাবেদারি করবে না। বর্তমান সরকার গুম বা হত্যার পথে না গিয়ে মানবিক ও ধৈর্যশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে উল্লেখ করে তিনি জানান, কোনো এলাকার জনগণ থানা বা সরকারি প্রতিষ্ঠান না চাইলে সরকার সেখানে তা রাখবে না। রংপুর ও উত্তরাঞ্চলের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে মীর শাহে আলম জানান, শহীদ আবু সাঈদ স্টেডিয়াম সংস্কারে ৫৪ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং রংপুর সিটি করপোরেশনের অবকাঠামো উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বৃহত্তর রংপুর অঞ্চলের উন্নয়নে সাড়ে ৫ হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে, যার মধ্যে শুধু রংপুর জেলার জন্য সাড়ে ৫০০ কোটি টাকা অনুমোদিত হয়েছে। এছাড়া দ্বিতীয় যমুনা সেতুর সম্ভাব্যতা যাচাই করতে প্রধানমন্ত্রী সেতু মন্ত্রণালয় ও সেতু কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন বলেও তিনি জানান।

বিষয় : নিষিদ্ধ আওয়ামী লীগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

ক্রাইম এক্সপ্রেস

রোববার, ২২ নভেম্বর ২০২৬

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : রিপন রুদ্র
নির্বাহী সম্পাদক:জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x