তৃতীয় ও শেষ ওয়ানডেতে স্লো ওভার রেটের কারণে জরিমানার মুখে পড়েছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। নিউ চন্ডিগড়ে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় ভারতের খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ এবং ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়দের ১০ শতাংশ জরিমানা করা হয়েছে।ম্যাচে নির্ধারিত সময়ের তুলনায় ভারত চার ওভার কম বল করেছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ পিছিয়ে ছিল দুই ওভার। অপরাধের মাত্রা বিবেচনায় নিয়ে দুই দলের জন্য ভিন্ন অঙ্কের জরিমানা নির্ধারণ করা হয়েছে।তবে জরিমানার এই ঘটনা ম্যাচের উত্তেজনাকে ছাপিয়ে যায়নি। সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে আগেই সিরিজ খুইয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।
আরও পড়ুন,মেসির ঝুলিতে এবার সম্মানসূচক ডক্টরেট
শেষ ম্যাচে অবশ্য দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে জয় তুলে নেয় ক্যারিবীয় দল।ভারতের দেওয়া ৩৫১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে শাই হোপের ব্যাটিংয়ের ওপর ভর করে পাঁচ উইকেটের জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্য দিয়ে সিরিজের শেষ ম্যাচটি নিজেদের করে নেয় তারা।তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচ জিতে ভারত সিরিজ নিশ্চিত করেছিল। শেষ ম্যাচে জয় পেলেও ওয়েস্ট ইন্ডিজের সামনে এখন নতুন চ্যালেঞ্জ টি-টোয়েন্টি সিরিজ।আগামী ৬ অক্টোবর লখনউতে শুরু হবে দুই দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে ওয়েস্ট ইন্ডিজের। অন্যদিকে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টিতেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে ভারত।
মতামত